খোঁজ মিলল ভিনা মালিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা ঘটনার জন্ম দিয়ে বলিউডে আলোচনার কেন্দ্রে পাকিস্তানি অভিনেত্রী ভিনা মালিক। বিভিন্ন ট্যাবলয়েড ও পত্রিকার ফটোশুটে নগ্ন পোজ দেওয়ার কারণে এখন এক নামেই সবাই তাঁকে চেনে। তিনি নিজে বলেছিলেন, ‘আমি টপলেস হয়েছিলাম মাত্র, নগ্ন নয়।’সর্বশেষ খবর হলো গত শুক্রবার থেকেই তাঁকে নাকি পাওয়া যাচ্ছিল না। দুই দিন নিখোঁজ থাকার পর আজ রোববার তাঁর খোঁজ মিলেছে। তিনি নাকি তাঁর মুম্বাইয়ের জুহু এলাকায় তাঁর বাসাতেই আছেন।এ কথা ফাঁস করে দিয়েছেন তাঁর ব্যবস্থাপক প্রতীক মেহতা। তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমি ভিনার সঙ্গে তাঁর বাসাতেই দেখা করেছি।’এর আগে প্রতীক মেহতা ও চলচ্চিত্র-পরিচালক হেমন্ত মাধুকর ভিনার নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, ‘শুক্রবার সকাল থেকেই ভিনার কোনো খোঁজ মিলছে না। মুম্বাই ১২৫ কিলোমিটার নামের একটি চলচ্চিত্রের শুটিং করার কথা ছিল তাঁর কিন্তু ভিনার কোনো খোঁজ না পাওয়া যাচ্ছে না।’