খোঁজ মিলেছে সেই নিখোঁজ চার কাশ্মীরির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) মো. নাজমুল ইসলাম ‘উধাও হওয়া’ সেই চার কাশ্মীরিকে কলেজে ফিরিয়ে এনেছেন। আজ রোববার দুপুরে তিনি র্যাব-৯-এর কার্যালয় থেকে আটক দুই শিক্ষানবিশ চিকিত্সক ও দুই ছাত্রকে নিয়ে আসেন। এখন তাঁরা কলেজ ছাত্রাবাসে রয়েছেন।জানা গেছে, দিল্লি হাইকোর্টে বোমা হামলার ঘটনায় ওই কলেজের ছাত্র ওয়াসিম আহমেদ ভারতে গ্রেপ্তার হয়েছেন। জম্মু ও কাশ্মীরে তাঁর বাড়ি। এরপর গত বৃহস্পতিবার রাতে সিলেটের একই মেডিকেল কলেজ থেকে আরও দুই শিক্ষানবিশ চিকিত্সক ও দুই ছাত্রকে ধরে নিয়ে যায় সাদা পোশাকের একদল লোক। এই চারজনও জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। গতকাল পর্যন্ত তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি।