খোকনের আগাম জামিন মঞ্জুর
বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। আজ বৃহস্পতিবার বিকেলে বিচারপতি খন্দকার মুশাররফের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই আদেশ দেন।গতকাল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গাড়ি পোড়ানোর অভিযোগে তেজগাঁও থানায় করা মামলায় মাহবুবউদ্দিনের আগাম জামিন বিষয়ে বিভক্ত আদেশ দেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ৯ মে পর্যন্ত জামিন মঞ্জুর করেন এবং এই সময়ের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে অন্য বিচারপতি আবেদনটি খারিজ করে দেন। পরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়। প্রধান বিচারপতি মুশাররফের বেঞ্চকে বিষয়টি নিষ্পত্তির জন্য পাঠান। আজ বিকেল সাড়ে তিনটার দিকে এ বিষয়ে শুনানি হয়।আদালতে মাহবুবউদ্দিন হাজির ছিলেন। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। শুনানির পর জ্যেষ্ঠ বিচারপতির সঙ্গে একমত পোষণ করে আদালত এই আদেশ দেন।