খোকাকে অবিলম্বে বারডেমে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে চিকিত্সাসেবা দিতে অবিলম্বে বারডেম হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কেন তাঁকে জামিন দেওয়া হবে না—এ মর্মে জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আজ সোমবার বিকেলে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খোকার করা জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। আদালতে খোকার পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান। আদালত থেকে বেরিয়ে মওদুদ আহমদ প্রথম আলো ডটকমকে জানান, চিকিত্সার জন্য সাদেক হোসেন খোকাকে অবিলম্বে বারডেম হাসপাতালে পাঠাতে নির্দেশ দিয়েছেন আদালত। বারডেমে ভর্তি করার পর চিকিত্সকেরা যদি পরামর্শ দেন তাঁর অন্যত্র চিকিত্সা করা প্রয়োজন, তাহলে এ ব্যাপারে আবেদন করা হলে তা বিবেচনা করবেন আদালত।