খোকাকে আহ্বায়ক করে বিএনপির কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ২১ সদস্যবিশিষ্ট ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুমোদনের পর আজ রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।কমিটিতে দলের জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক আবদুস সালামকে সদস্যসচিব ও ১৯ জনকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে। এই আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে সর্বস্তরের কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে দলের ঢাকা মহানগর শাখার নির্বাহী কমিটি নির্বাচন করবে।কমিটির ১৯ জন যুগ্ম আহ্বায়কেরা হলেন সালাউদ্দিন আহমেদ, এস এ খালেক, নাসির উদ্দিন আহম্মেদ, কাজী আবুল বাসার (কমিশনার), এম এ কাইয়ুম (কমিশনার), আবু সাঈদ খান, আবদুল লতিফ, এম এ মজিদ. সামছুল হুদা, সাজ্জাদ জহির, শাহাবুদ্দিন, আলী আজগর মাতবর, নূরজাহান মাহবুব, আতিকুল্লাহ, আজিজউল্লাহ, আনোয়ারুজ্জামান, আবদুল আলীম, বজলুল বাসিত ও মোহাম্মদ মোহন।