খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার বিকেলে মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক এই নির্দেশ দিয়েছেন। আগামী ৬ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দিয়েছেন এই আদালত।জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলার অভিযোগে মেয়র সাদেক হোসেনের বিরুদ্ধে এই মামলাটি করেন মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।