খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে আজ সোমবার মামলা করা হয়েছে। মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন। দুপুরে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও দেশের প্রথম রাষ্ট্রপতি বলে সাদেক হোসেন খোকার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়েছে। বাদী তাঁর আরজিতে বলেন, গত ২৭ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা বলেন, ‘জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।’ ওই বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে বাদী আরজিতে উল্লেখ করেন।