খোন্দকার দেলোয়ারের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেলে তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার খিরাই পাচুরিয়ায় প্রয়াত এই নেতাকে দাফন করা হয়।এর আগে আজ বেলা সোয়া ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে সড়কপথে খোন্দকার দেলোয়ার হোসেনের মরদেহ মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে দেবেন্দ্র কলেজমাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগের সাংসদ জাহিদ মালেক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মঈন খান, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা ও এ জেড এম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানাজায় অংশ নেন।এরপর খোন্দকার দেলোয়ার হোসেনের মরদেহ নিয়ে যাওয়া হয় ঘিওরে। বেলা দুইটায় ঘিওর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি খিরাই পাচুরিয়ায়। সেখানে আরেক দফা জানাজা শেষে বিকেল চারটায় পাচুরিয়া জামে মসজিদের পাশে সাহারা গার্ডেনে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।