খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক চিফ হুইপ ও বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে আজ বুধবার জাতীয় সংসদে স্পিকার আবদুল হামিদ শোক প্রকাশ করেছেন।এর আগে অধিবেশনের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অন্যান্য বিষয়ের সঙ্গে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন। বিএনপির সাংসদেরা এ শোকের বিষয়ে কথা বলার সুযোগ চেয়ে স্পিকারের প্রতি আহ্বান জানান।খোন্দকার দেলোয়ারের ইন্তেকালে শোক প্রকাশ করে স্পিকার বলেন, ‘সংসদে এভাবে শোক আলোচনার সুযোগ নেই। তবে সংসদের পরবর্তী অধিবেশনে শোকপ্রস্তাবে তাঁর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত আসবে। আর তাঁর লাশ দেশে এলে আপনারা চাইলে সংসদ প্লাজায় যথাযথ সম্মানের সঙ্গে তাঁর জানাজার ব্যবস্থা করা হবে।’ তিনি বলেন, ‘সাবেক চিফ হুইপ ও বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ারের মৃত্যুতে আমি মর্মাহত।’শুক্রবার বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোন্দকার দেলোয়ার হোসেনের নামাজে জানাজা হবে বলে স্পিকার সংসদকে অবহিত করেন। একই সঙ্গে এ জানাজায় সবাইকে উপস্থিত থাকার আহ্বানও জানান তিনি।