খোন্দকার দেলোয়ারের ৪ মাসের আগাম জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট একটি দুর্নীতির মামলায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের চার মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন। আজ সোমবার বিকেলে বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ খোন্দকার দেলোয়ারের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আজ তিনি হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান। দুর্নীতি দমন কমিশন (দুদক) ১৬ জানুয়ারি খোন্দকার দেলোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করে। এতে ক্ষমতার অপব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে অধিকসংখ্যক গাড়ি ব্যবহার ও অতিরিক্ত জ্বালানি খরচ করে সরকারের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।