খোলস ছাড়ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টোয়াইলাইট সাগার বেলা চরিত্রটির খোলস ছেড়ে বেরিয়ে আসছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। আক্ষরিক অর্থেই খোলস ছাড়ছেন এই তারকা! নতুন ছবি অন দ্য রোড-এর ট্রেইলারে তাঁকে বেশ খোলামেলা রূপে দেখা যাবে বলে জানা গেল। ১৯৫১ সালে প্রকাশিত জ্যাক কিরোয়াকের উপন্যাস অবলম্বনে এই ছবি পরিচালনা করছেন ওয়াল্টার সেলস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-উত্তর মার্কিন ‘বিট জেনারেশন’কে উপজীব্য করে গড়ে ওঠা এই ছবিতে আরও অভিনয় করছেন গ্যারেট হেডলান্ড ও স্যাম রাইলে। এ বছরের শেষ দিকে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে অন দ্য রোড। এএনআই।