খোলা বাজারে চাল বিক্রি শুরু কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসাধারণের সুবিধার্থে দেশে কাল বৃহস্পতিবার থেকে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হচ্ছে। খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া আজ বুধবার এ কথা বলেন।গোলাম কিবরিয়া বলেন, মহানগরে ১০টি ট্রাকে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চাল বিক্রি করা হবে। প্রতি কেজি চাল ২৪ টাকা দরে বিক্রি হবে। বিভাগীয় ও জেলা শহরগুলোয় ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। এ কর্মসূচিতে একজন একবারে পাঁচ কেজির বেশি চাল সংগ্রহ করতে পারবেন না।—বাসস