খোলাবাজারে সয়াবিন ১০৯ ও চিনি ৬৫ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোলাবাজারে প্রতি লিটার সয়াবিনের দাম ১০৯ টাকা, প্রতি লিটার পাম তেলের দাম ৯৯ টাকা এবং প্রতি কেজি চিনির দাম ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে এ-সংক্রান্ত কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আজ থেকেই দাম কার্যকর করা হয়েছে। বৈঠক সূত্রে এ খবর পাওয়া গেছে।ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান ও মিলমালিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।