খ্রিষ্টধর্মকেই আমি ধর্ম হিসেবে বেছে নিয়েছি: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি তাঁর ধর্ম হিসেবে খ্রিষ্টধর্মকেই বেছে নিয়েছেন।প্রেসিডেন্ট ওবামার ধর্মবিশ্বাস নিয়ে ক্রমবর্ধমান বিতর্কের মুখে গত সোমবার তিনি প্রথমবারের মতো নিজের ধর্মবিশ্বাস নিয়ে কথা বলেছেন।সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক জরিপে দেখা গেছে, বেশির ভাগ মার্কিন নাগরিকই বারাক ওবামাকে একজন মুসলিম হিসেবে মনে করেন। এই জরিপে অংশ নেওয়া এক ব্যক্তি সোমবার নিউ মেক্সিকোয় প্রেসিডেন্ট ওবামাকে তাঁর ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন করেন।প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমি একজন খ্রিষ্টান, কারণ যিশু খ্রিষ্টের হিতোপদেশ আমার মনে এই বলে ব্যঞ্জনা সৃষ্টি করেছে যে, যে ধরনের জীবনাচার আমি পছন্দ করি, তা খ্রিষ্টধর্মের মাধ্যমেই সম্ভব।’ তিনি আরও বলেন, ‘ধর্মবিশ্বাস আমার কাছে অনেক বড় একটি বিষয়।’ওবামা কীভাবে একজন ধর্মবিশ্বাসী খ্রিষ্টান হয়ে উঠলেন, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মা আমার দেখা মতে অন্যতম ধার্মিক একজন নারী ছিলেন। কিন্তু তিনি কখনো আমাকে গির্জায় যাওয়ার জন্য চাপ দেননি। আমার মধ্যে খ্রিষ্টীয় বিশ্বাস এসেছে অনেক পরে।’প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমার প্রতিটি কথা ও কাজের মধ্যেই ফুটে ওঠে যে আমি একজন ধর্মবিশ্বাসী মানুষ।’সবশেষে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হলো, এ দেশটি ধর্মবিশ্বাসী ও অবিশ্বাসী সবাইকে একই পতাকাতলে দাঁড় করিয়েছে।—রয়টার্স