গ ও খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর গ ও খ ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে ২২ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।শিগগিরই গ ও খ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি, দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.juniv .edu) জানানো হবে বলে জানা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ভর্তি পরীক্ষার তারিখ নিশ্চিত করে বলেন, শিগগিরই পরীক্ষার শিফট এবং সময়সূচি ঘোষণা করা হবে।