গওহর জামিলের ৩০তম মৃত্যুবার্ষিকী কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নৃত্যজগতের অন্যতম পথিকৃত্ এবং জাগো আর্ট সেন্টারের প্রতিষ্ঠাতা গওহর জামিলের ৩০তম মৃত্যুবার্ষিকী কাল মঙ্গলবার।১৯৫৯ সালে গওহর জামিল জাগো আর্ট সেন্টার প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একজন কর্মকর্তা ছিলেন। গওহর জামিল বহু নৃত্যনাট্য ও খণ্ডনৃত্য সৃষ্টি করে গেছেন, যা দেশে ও বিদেশে বিশেষ সুনাম অর্জন করেছে। এর মধ্যে বিচার, আনার কলি, হাফিজের স্বপ্ন ও কাঞ্চনমালা উল্লেখযোগ্য নৃত্যনাট্য। খণ্ডনৃত্যের মধ্যে জেলে নৃত্য (পলো), সাঁওতাল, গারো, মোরং, গ্রাম্য মেলা, জিপসি, ধোপা, সুখী জোড়া, চা বাগান ও মাতৃস্নেহ উল্লেখযোগ্য।গওহর জামিলের এই শিল্পকর্মের জন্য বাংলাদেশ সরকার ১৯৮১ সালে তাঁকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে। গুণী নৃত্যশিল্পী হিসেবে জাতীয় ডাক বিভাগ ২০০১ সালে তাঁর নামে ডাকটিকিট প্রকাশ করে।—বাসস