গজলসম্রাটকে শেষবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ের মেরিন লাইনের চন্দনওয়াড়ি শ্মশানঘাটে গত মঙ্গলবার বিকেলে শেষবিদায় জানানো হলো উপমহাদেশের প্রখ্যাত গজলগায়ক, গজলসম্রাট জগজিৎ সিংকে। এর আগে জগজিৎ সিংয়ের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের পর শোকমিছিলসহকারে মরদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানঘাটে। শেষকৃত্য হয় ওই শ্মশানের বৈদ্যুতিক চুল্লিতে। শেষকৃত্য সম্পন্ন করেন জগজিৎ সিংয়ের ভাই কার্তার সিং ধীমান। সঙ্গে ছিলেন তাঁর দুই নাতি আরমান ও উমের চৌধুরী। জগজিৎ সিংয়ের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পাকিস্তানের গজলশিল্পী গুলাম আলী, পণ্ডিত যশরাজ, দুর্গা যশরাজ, গুলজার, জাভেদ আখতার, কবির বেদি, রাজ বব্বর, পঙ্কজ উদাস, সোনু নিগমসহ আরও অনেকে। ৭০ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণে গত সোমবার সকালে এই গজলসম্রাট পরলোকগমন করেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।