গজারিয়া আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির অভিযোগে গজারিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী খোকনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।গতকাল সোমবার রাত দুইটার দিকে তাঁকে ঢাকার মিরপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।জানা যায়, মোহাম্মদ আলী খোকনের বিরুদ্ধে গজারিয়ায় অবস্থিত কাজী ফার্মসের অঙ্গপ্রতিষ্ঠান গজারিয়া ফিডে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে গজারিয়া থানায় একটি মামলা রয়েছে। ১ অক্টোবর গজারিয়া থানায় এ মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাসিমউদ্দিন মোহাম্মদ আলী খোকনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।