গজারিয়ায় দুর্বৃত্তদের হাতে নারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শিমুলিয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা মমতাজ চৌধুরী (৪৭) নামের এক নারীকে তাঁর বাসায় খুন করেছে। মমতাজ বেগম যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে জানা গেছে। নিহতের আত্মীয়রা জানান, মমতাজ ও তাঁর স্বামীর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। তাঁদের দুই সন্তানও যুক্তরাষ্ট্র প্রবাসী। গতকাল দুপুর পর্যন্ত মমতাজের কোনো খোঁজ না পেয়ে তাঁরা বাসার কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে মমতাজকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।গজারিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নিহতের স্বজন কামরুল হোসেন চৌধুরী জানান, ঘটনার রাতে নিহতের স্বামী নারায়ণগঞ্জ শহরে ছিলেন। ঘটনার পূর্বাপর অবস্থা দেখে মনে হয় খুনিরা পূর্বপরিচিত।গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় মনে হচ্ছে পরিচিতজনই খুন করতে পারে। মামলা দায়েরের পর পুলিশ খুনিদের খুঁজে বের করার কাজ শুরু করবে।