গজারিয়ায় পরীক্ষা কেন্দ্রে আ.লীগ নেতা ও পুলিশের ধস্তাধস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীকে ঢুকতে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে তাদের কথাকাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এ সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে গজারিয়া-ভবেরচর সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।কলেজ কেন্দ্রে দায়িত্বরত গজারিয়া থানার সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, পরীক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের দুজন নেতা কেন্দ্রে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁরা পুলিশের সঙ্গে বাজে আচরণ করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক আছে। কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।