গজারিয়ায় মাইক্রোবাসে আগুন ধরে চারজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে ঢাকাগামী মাইক্রোবাসে আগুন ধরে আজ শনিবার দুপুরে চারজনের মৃত্যু হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন—ফুল মিয়া (৫৫), জুয়েল (৮), নাহিদা (৬) ও মেহেদী (১০)। এরা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাঁশগাড়ী এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী বালুয়াকান্দির বাসিন্দা দ্বীন ইসলাম জানান, বেলা সোয়া একটার দিকে শাহ সের আলী পাম্প থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-১১-৩৫৭৩) সিএনজি নেয়। সিএনজি নেওয়া শেষে মোড় ঘুরতে গেলে পেছন থেকে একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে আগুন ধরে চারজন দগ্ধ হয়ে মারা যায়। মাইক্রোবাসে থাকা অন্যরা বেরিয়ে আসতে সক্ষম হয়। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফরাজী বুলবুল দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেছেন।