গজারিয়ায় যাত্রীবাহী ট্রলারডুবি: নিখোঁজ ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার লোঘুরচর গ্রামের কাছে মেঘনা নদীতে আজ শুক্রবার যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রলারের দুইজন যাত্রী নিঁখোজ রয়েছেন। তাঁরা হলেন আবদুল মালেক (৪০) ও তাঁর ছেলে সবুজ (৮)।গজারিয়া থানার পুলিশ জানায়, ট্রলারটি নারায়ণগঞ্জের বরফঘাট এলাকা থেকে ১৮ জন যাত্রী নিয়ে গজারিয়া উপজেলার মেঘনা ভিলেজে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে লোঘুরচরের কাছে নদীতে বালুভর্তি একটি কার্গো জাহাজের ধাক্কায় ট্রলারটি উল্টে যায়। স্থানীয় লোকজন ট্রলারের ১৬ জন যাত্রীকে উদ্ধার করলেও দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া প্রথম আলোকে জানান, নিখোঁজ দুই যাত্রীকে উদ্ধার করতে ডুবুরিদের ডাকা হয়েছে। কার্গো জাহাজটি আটক করা হয়েছে।