গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া এলাকার ভাটেরচরে আজ রোববার ভোররাতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। তাঁর নাম তাজমিনু রহমান (৩২)। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার অ্যালাঙ্গী গ্রামে।জানা গেছে, অজ্ঞাত একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই তাজমিনু রহমান নিহত হন। গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামসুল আলম এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।