গজারিয়ায় ১৫ কিলোমিটারজুড়ে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া এলাকার প্রায় ১৫ কিলোমিটার অংশজুড়ে গতকাল বুধবার সকাল থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত যানজট দেখা যায়। এতে আটকা পড়ে দুর্ভোগের শিকার হয়েছে ঈদ ও পূজার ছুটিতে ঘরমুখী যাত্রীরা।গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট মো. জয়নাল আবেদিন জানান, স্বাভাবিক সময়ের তুলনায় মহাসড়কে যানবাহন চলাচলের চাপ কয়েক গুণ বেড়ে যাওয়াই যানজটের কারণ। একসঙ্গে ছোট-বড় অনেক গাড়ি চলছে মহাসড়কে। আবার রাজধানী থেকে যাত্রী নিতে বিপরীত দিক থেকে ফিরে আসছে বাসগুলো। এতে যানজট বাড়ছে। যাত্রীদের অতিরিক্ত সময় কাটাতে হচ্ছে রাস্তায়।