গঞ্জালো হিগুয়েইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক নাম: পিপিটা জন্ম: ১০ ডিসেম্বর ১৯৮৭ (ফ্রান্স)উচ্চতা: ৬ ফুট আধা ইঞ্চিক্লাব: রিয়াল মাদ্রিদজাতীয় দল: আর্জেন্টিনাপজিশন: স্ট্রাইকারপরিবার: বাবা-মা, ছোট ভাইপ্রিয় ও অন্যান্যখাবার: মায়ের সব রান্নাই ভালো লাগে। তবে বিশেষ করে তাঁর নিজের হাতে তৈরি করা পিৎজাখেলোয়াড়: ম্যারাডোনা, মেসিগান: মিলে সাইরাসের ‘দ্য ক্লাইম্ব’পোশাক: জিন্স, টি-শার্টখেলা: ফুটবল, টেবিল টেনিসশখ: টেবিল টেনিস খেলাঘৃণা করেন: মিথ্যা আর অসততাঅবসর কাটে: বন্ধুদের সঙ্গে বেড়িয়ে, গান করে। বান্ধবীকে নিয়ে লেকে নৌকা করে ঘুরে। কখনো পরিবারের সঙ্গে আড্ডায়।ফুটবলার না হলে: ফুটবলারই হতে চেয়েছি। আর তা না হলে টেবিল টেনিস খেলোয়াড়। স্কুৃল তো নয়ই, অন্য কোনো কাজও নয়; ছেলেটার কিছুই করতে ভালো লাগত না। আসলে বাড়ির বাইরে যেতেই মন চাইত না ছোট্ট গঞ্জালো হিগুয়েইনের। সারা দিনমান বাড়িতে বসে সবার সঙ্গে হই-হুল্লোড় করতেই ভালো লাগত তার। ভালো লাগে মায়ের সঙ্গে থাকতে আর তাঁর হাতের ভালো ভালো রান্না খেতে। এমন অলসের ‘বাদশা’ দিয়ে কী হবে! বাবা-মা একটু চিন্তায়ই পড়ে যান বাড়ির বড় ছেলেটাকে নিয়ে।স্রেফ বাবা-মা বলেই এমন চিন্তা করেছেন জর্জ হিগুয়েইন আর ন্যান্সি। হিগুয়েইনকে আসলে কিছু একটা হতেই হতো। বাবা জর্জ প্রতিভাবান ফুটবলার, মা ন্যান্সি ভালো আঁকিয়ে। প্রতিভা তো হিগুয়েইনের রক্তেই মিশে ছিল। শুধু ঠিক করার ব্যাপার ছিল কী হবেন তিনি! চিত্রকর হননি, কিন্তু ছোট ভাই মায়ের দিকটাই বেঁছে নিয়েছেন। ব্যান্ডের ড্রামবাদক হয়েছেন। ছোট ভাইয়ের আগে পথ ঠিক করেছেন বলেই কিনা, হিগুয়েইন বেছে নিয়েছেন বাবার পথটাকেই। শুধু ছোট ভাই মায়ের পথে গেছেন বলেই হিগুয়েইন বাবার পথ বেছে নিয়েছেন ভাবলে ভুল হবে। খেলাটাকে সত্যিই ভালোবাসেন রিয়াল মাদ্রিদের এই আর্জেন্টাইন ফুটবলার।দুটোর মধ্যে একটি বেছে নেওয়ার ব্যাপার পরেও এসেছে হিগুয়েইনের জীবনে। বাবা ভাগ্যান্বেষণে আর্জেন্টিনা থেকে ফরাসি অভিবাসী হয়েছেন। হিগুয়েইনের জন্ম ফ্রান্সেই। জন্মসূত্রে তিনি ফরাসি নাগরিক। বাবা আর্জেন্টাইন, পরে থেকেছেন আর্জেন্টিনায়; তাই আবার আর্জেন্টিনারও নাগরিক হিগুয়েইন। আর্জেন্টিনা দলে ডাক পাওয়ার আগে ডাক পেয়েছিলেন ফ্রান্স দলে। কিন্তু শেষ পর্যন্ত বেছে নিয়েছেন আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিই। দেশ আর ফুটবলকে ভালোবাসার কথা সব সময়ই বলেন হিগুয়েইন। এই তো কিছুদিন আগে যখন চোট নিয়ে মাঠের বাইরে ছিলেন, তখনো একটি সাক্ষাৎকারে বলেছেন ফুটবলকে ভালোবাসার কথা, ‘দেখুন আমি ছোটবেলার মতো এখনো বাড়িতে থাকতেই বেশি পছন্দ করি। বলতে পারেন ঘরকুনো। ভালোবাসি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। কিন্তু ফুটবলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ফুটবল খেলতেই হবে বলে কেউ আমার ঘাড়ে বন্দুক ধরেনি। আমি ফুটবল খেলি ভালোবেসে।’বাবাকে অনুসরণ করলেও মায়ের একটা স্বভাব ঠিকই পেয়েছেন হিগুইয়েন। মায়ের মতো তিনিও বড্ড ভুলোমনা। জীবনে বহু মোবাইল হারিয়েছেন, টাকাভর্তি মানি ব্যাগ ফেলে আসার ঘটনা ঘটেছে রেস্তোরাঁয়। একবার তো বন্ধুরা মিলে খেতে গিয়ে করেছিলেন এক কাণ্ড। নিজের এজেন্টকে গাড়ির মধ্যে রেখে গাড়ির দরজায় লাগিয়ে দিয়েছিলেন তালা। পড়ে রেস্তোরাঁয় বসে এজেন্টকে না দেখে তাঁর হুঁশ হয় তাঁকে ফেলে এসেছেন গাড়িতে। মায়ের আরেকটা স্বভাবও পেয়েছেন হিগুয়েইন। পেশা যাই হোক, সবার আগে মানুষ কিংবা ব্যক্তিত্ব; মায়ের মুখে বহুবার শোনা এই কথা অন্তরে খুব করে গেঁথে ফেলেছেন। তাই তো সব সময়ই হিগুয়েইন বলেন, ‘আমি চাই সবাই আমাকে ফুটবলারের চেয়ে মানুষ হিসেবেই বেশি মনে রাখুক।’মায়ের সঙ্গে এত মিল, আর বেছে নিয়েছেন বাবার পথ! কিন্তু বাবা জর্জের সঙ্গে বড় একটা অমিল আছে হিগুয়েইনের। বাবা জর্জ ছিলেন ক্লাব ফুটবলের জাদরেল ডিফেন্ডার। হিগুয়েইন ঠিক তাঁর উল্টো। হয়েছেন স্ট্রাইকার! আদতে যেন মায়ের শিল্পীসত্তাই বেছে নিয়েছেন। গোল করা যে শিল্পিত কাজই!