গণগ্রন্থগার প্রাঙ্গণে বইমেলা
অমর একুশের গ্রন্থমেলা শেষে পাঠকদের অন্যপ্রকাশের বই কেনার সুবিধার জন্য প্রকাশনা প্রতিষ্ঠানটি প্রতিবছরের মতো এবারও কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে তাদের প্রকাশিত বইমেলার আয়োজন করেছে। গতকাল শনিবার সকালে এ মেলার উদ্বোধন হয়। একই দিনে হুমায়ূন আহমেদ রচনাবলী ৫ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক খোলেন অধ্যাপক আনিসুজ্জামান, মুস্তাফা জামান আব্বাসী, সৈয়দ মনজুরুল ইসলাম, আলম তালুকদার, অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম, মাসুম রহমান প্রমুখ। অন্যপ্রকাশের ১৬ বছর পূর্তিতে বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন অতিথিরা।প্রতিদিন সন্ধ্যায় মেলার মঞ্চে থাকবে সাহিত্য-সংস্কৃতির আয়োজন। এর মধ্যে রয়েছে কবিদের স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি, অনুগল্প পাঠ ও পথনাটক। মেলায় অন্যপ্রকাশের বই বিশেষ ছাড়ে পাওয়া যাবে। মেলা চলবে ১২ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।