গণজাগরণ প্রতিরোধের ক্ষমতা কারও নেই: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ প্রতিরোধ করার ক্ষমতা কারও নেই। আর এ আন্দোলনের প্রতি সবার সম্মান দেখানো উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী।আজ শুক্রবার বিকেল চারটায় সিলেটের বিয়ানীবাজার উপজেলা সদরের পোস্ট অফিস মোড়ে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আয়োজিত গণজাগরণ মঞ্চে উপস্থিত হয়ে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।‘কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসি ছাড়া বিকল্প কোনো শাস্তি চিন্তাই করা যায় না। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এই গণজাগরণ প্রমাণ করেছে, নতুন প্রজন্মের মধ্যে একাত্তরের চেতনা ফিরে এসেছে এবং সারা দেশে তা ছড়িয়ে পড়েছে। এবার তা প্রতিরোধ করার ক্ষমতা কারও নেই। এই গণদাবির প্রতি সম্মান দেখানো উচিত। কাদের মোল্লার ফাঁসি না হওয়ায় জনগণ বিস্মিত হয়েছে।’শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে আমাদের নতুন প্রজন্মের কিছু তরুণ যুদ্ধাপরাধীদের দ্বারা বিভ্রান্ত হয়ে তাদের মা, বাবা, ভাই, বোনের খুনি-ধর্ষকদের পক্ষ নিয়েছে। আমি তাদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানাই।’