গণজাগরণ মঞ্চ কোনো দলের নয়, ১৬ কোটি মানুষের কাছে দায়বদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের যেকোনো সময়ের চেয়ে আরও জোরে আন্দোলন চালিয়ে নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার। তিনি বলেন, ‘গণজাগরণ মঞ্চের বড় শক্তি জনগণ। আমরা কোনো দলের কাছে দায়বদ্ধ নই, আমরা দায়বদ্ধ দেশের ১৬ কোটি মানুষের কাছে।’ আজ মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগের চত্বরে গণজাগরণ মঞ্চে ইমরান এইচ সরকার এসব কথা বলেন।ইমরান এইচ সরকার বলেছেন, ১৯৯৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা সম্ভব। এই সন্ত্রাসবিরোধী আইনের কয়েকটি ধারায় যুদ্ধাপরাধীদের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় আইনে থাকা সত্ত্বেও সরকার তা করছে না। ইমরান এইচ সরকার বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধে কোনো প্রক্রিয়া সরকার এখনো নেয় নাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় মঞ্চ থেকে।আগামী দিনের কর্মসূচিছয় দফা দাবির সমর্থনে যে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়, তা ৩১ মার্চ স্পিকারের কাছে হস্তান্তর করা হবে।৪ এপ্রিল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। ওই দিন বিকেল চারটায় শাহবাগের চত্বরে গণজাগরণ মঞ্চে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। ৬ এপ্রিল প্রজন্ম চত্বরে সমাবেশ।