গণজাগরণ মঞ্চে নিরাপত্তায় পুলিশের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের গণজাগরণ মঞ্চের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে আসা ব্যক্তিদের ব্যাগ বা পোঁটলা বহন না করাসহ কয়েকটি পরামর্শ মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আজ শুক্রবার রাতে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অনুরোধ জানানো হয়।বিজ্ঞপ্তিতে পুলিশের ব্যারিকেডের ভেতরে মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন নিয়ে না ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা ক্লাব, কাঁটাবন ক্রসিং ও চারুকলার সামনে স্থাপিত ব্যারিকেডের বাইরে যানবাহন রেখে সমাবেশে যেতে বলা হয়েছে।এ ছাড়া গণমাধ্যমকর্মীদের যানবাহনও ব্যারিকেডের ভেতরে না ঢোকাতে বলা হয়েছে। তবে সরাসরি সম্প্রচারের যন্ত্রপাতিসহ যানবাহন ব্যারিকেডের ভেতরে ঢোকানো যাবে।কোনো কিছু বা কোনো ব্যক্তিকে সন্দেহ হলে শাহবাগের অস্থায়ী পুলিশ নিয়ন্ত্রণকক্ষে জানাতে বলা হয়েছে।ওই বিজ্ঞপ্তিতে ট্রাফিকের নির্দেশনা ও পুলিশের পরামর্শ মেনে চলার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।