গণজাগরণ মঞ্চের পাশে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাহবাগ মোড়ের পশ্চিম পাশের সড়কে দুটি ককটেল ছোড়া হয়। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে শাহবাগ থানার পুলিশ গিয়ে ককটেলটি উদ্ধার করে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিস্ফোরণের ঘটনার পর শাহবাগ প্রজন্ম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।