গণজাগরণ মঞ্চের লাঠি মিছিল (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের মানবতাবিরোধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ রোববার লাঠি মিছিল করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।দুপুর ১২টার দিকে শাহবাগ থেকে লাঠি মিছিলটি বের হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি, ফুলার রোড, মধুর ক্যানটিন হয়ে মিছিলটি শাহবাগে আসে। সেখান থেকে শেরাটন মোড় ঘুরে আবার শাহবাগে ফিরে যায়।পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা। এ ছাড়া বিকেলে গণজাগরণ মঞ্চের মুখপত্র ‘গণজাগরণ’-এর প্রকাশনা উত্সব রয়েছে।মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল জানিয়েছেন, আজ গণজাগরণ মঞ্চের তিন মাস পূর্তি হতে যাচ্ছে। মানবতাবিরোধী সব অপরাধীর সর্বোচ্চ শাস্তি, জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিসহ ছয় দফা দাবিতে করা আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচিগুলো পালিত হচ্ছে।