গণজাগরণে একাত্ম ক্রিকেট-যোদ্ধারা (ভিডিও)
মিনিট দশেক সেই মঞ্চ কাঁপিয়ে ক্রিকেট-যোদ্ধারা ফিরে যান আপন ঠিকানায়। মুখ ফুটে মাশরাফি-রাজ্জাক-আশরাফুলরা কিছু না বললেও আবেগ ধরে রাখতে পারেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। খেলোয়াড়ি জীবনে তিনি সাফল্যের দেখা পেয়েছেন বহুবার। আর এখন তিনি ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সদস্য। জনতার ভিড়ের মাঝে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা তো এ দেশেরই সন্তান। সে জন্যই হাজারো জনতার যুদ্ধাপরাধীদের বিচারের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এখানে এসেছি।’ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য ও সদ্যসাবেক কমিটির সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘একাত্তরে যুদ্ধাপরাধীরা যেভাবে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ অত্যাচার করেছে এ দেশের মানুষের ওপর, তার সঙ্গে বিচারের যে রায় হয়েছে, তা সংগতিপূর্ণ নয়। জাতীয় দলের খেলোয়াড়েরাও তেমনটিই মনে করেন। সে জন্য দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে তাঁরা শরিক হয়েছেন। আর জাতীয় দল তো এ দেশেরই অংশ।’এত কিছুর মধ্যে সাকিব-তামিমদের দেখতে না পারায় জনতার মধ্যে একটু আফসোস ছিল।দুরন্ত রাজশাহীর একাত্মতা প্রকাশএর আগে বেলা সোয়া ১১টার দিকে দুরন্ত রাজশাহী ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়ে আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। দলের অলরাউন্ডার জিয়াউর রহমান সেখানে বলেন, ‘প্রজন্মের দায়ভার নিয়ে আমরা এসেছি। যুদ্ধাপরাধীদের ফাঁসির যে দাবি দেশের জনগণ তুলেছে, তার সঙ্গে আমরা একমত।’