গণতন্ত্র অব্যাহত রাখতে পৌরসভা নির্বাচন করছে বিএনপি: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, সরকারের নানা নিপীড়ন-নির্যাতনের পরও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে। আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সম্মেলনে তিনি এ কথা বলেন।রিজভী আহমেদ বলেন, ‘সারা দেশে পৌরসভা নির্বাচন হচ্ছে। কিন্তু আমাদের প্রার্থী এবং প্রার্থীর পক্ষে যাঁরা মাঠে কথা বলছেন বা প্রচারণা চালাচ্ছেন, তাঁদের অপহরণ, মারধর ও জখম করা হচ্ছে।’ তিনি অভিযোগ করেন, সরকার পৌরসভা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে।রিভজী আহমেদের অভিযোগ, সরকার মুখে যা বলে, কাজে সেটি করে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।