গণতন্ত্র ইঞ্চি ইঞ্চি করে ছোট হচ্ছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ বেষ্টনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। একটি গণতান্ত্রিক দলের অফিসকে এভাবে বেষ্টনী দিয়ে রাখা গণতন্ত্র পরিপন্থী। সরকারের এই ফ্যাসিস্ট মনোভাবের কারণে গণতন্ত্র ইঞ্চি ইঞ্চি করে ছোট হয়ে আসছে। আজ রোববার হরতাল চলাকালে সকাল সাতটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, সরকার মোবাইল কোর্ট দিয়ে নেতা-কর্মীদের শাস্তি দিয়ে মৌলিক অধিকার হরণ করছে। তা সত্ত্বেও ঐতিহ্যবাহী ঢাকাকে এক রাখতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ শান্তিপূর্ণভাবে হরতাল করছে।