গণতন্ত্র ছাড়া কখনোই কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়: হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের বিকাশ ও দেশের সামগ্রিক উন্নয়নে সরকারি ও বিরোধী দলকে এক যোগে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।আজ মঙ্গলবার ভুটানের বিরোধী দলের নেতা ও পিপলস ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেরিং টবগের সঙ্গে আলোচনাকালে শেখ হাসিনা এ কথা বলেন। খবর: বাসস।শেরিং টবগে আজ বিকেলে সার্ক ভিলেজের বাংলাদেশ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন।পরে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব মাহবুবুল হক সাংবাদিকদের জানান, আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে উন্নয়নের পূর্বশর্ত হিসেবে আখ্যায়িত করে বলেছেন, গণতন্ত্র ছাড়া কখনোই কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়।ভুটানের বিরোধী দলের নেতা ২০০৯ সালের ২৯ ডিসেম্বর অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।টবগে বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।এ সময় অন্যদের মধ্যে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, অ্যাম্বাসেডর এটলার্জ এম জিয়াউদ্দিন, মুখ্যসচিব এম এ করিম এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।