গণতন্ত্র মুক্তি পাক: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক চেতনা নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। তাই বাংলাদেশে গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয়, অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পায়।আজ শুক্রবার বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর সময় মির্জা ফখরুল এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়। প্রচারিত ওই প্রতিবেদনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘আমরা চাই বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি আসুক। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পাক। গণতন্ত্র তার স্বাভাবিক গতিতে চলুক—এটাই আজকের দিনে আমাদের প্রত্যাশা।’