গণতন্ত্র রক্ষা করাই এখন বিএনপির কাছে চ্যালেঞ্জ : ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ও দেশরক্ষা করাই এখন বিএনপির কাছে বড় চ্যালেঞ্জ। বিএনপির ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় তিনি একথা বলেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপরে বিএনপির নেতা কর্মীরা দোয়া ও মোনাজাত করেন। মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন ও সংগ্রামের সমুজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি। তিনি বলেন, গণতন্ত্রকে মূল জায়গায় ফিরিয়ে আনতে বিএনপি বরাবর সক্রিয় ভূমিকা পালন করে এসেছে। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে বিএনপি নেতা ফখরুল বলেন, দেশের গণতন্ত্র আজ বিপন্ন। গণতন্ত্রকে পুনরুদ্ধার ও সুসংহত করাই এখন বিএনপির কাছে মূল চ্যালেঞ্জ।