গণতন্ত্র রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল পারভেজ কিয়ানি আজ সোমবার এক বৈঠকে সংবিধান অনুযায়ী দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা এবং সব সমস্যা সমাধানে একতাবদ্ধ হয়ে কাজ করার সংকল্প ব্যক্ত করেছেন। প্রেসিডেন্টের মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর জানান, প্রেসিডেন্সি ভবনে অনুষ্ঠিত টানা দেড় ঘন্টার বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, বন্যাদুর্গতদের জন্য ত্রাণসামগ্রীর পরিমাণ, জঙ্গিদের বিরুদ্ধে চলমান যুদ্ধ এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়।এদিকে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি আজ সোমবার প্রেসিডেন্ট ভবনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাংসদদের এক সভা আহ্বান করেছেন। দা নিউজ অনলাইন