গণতন্ত্র রক্ষায় সরকারকে বিদায় দিতে হবে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাল, লবণ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়েছে। দেশের মানুষের জীবন স্বাভাবিক করতে এই সরকারকে অবিলম্বে বিদায় জানাতে হবে।আজ রোববার কুমিল্লার চান্দিনার মাধারিয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ মাঠে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, গত তিন বছরে এই সরকার জনগণকে কিছুই দিতে পারেনি। দেশে গুপ্তহত্যা, খুন ও রাহাজানি বাড়ছে। তিনি বলেন, টিপাইমুখে বাঁধ হলে পূর্বাঞ্চলের কোটি কোটি মানুষের জীবন বিপন্ন হবে।বিএনপির নেতা ফখরুল আরও বলেন, দেশে গণতন্ত্র রক্ষা করতে হলে এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন নিশ্চিত করতে হলে এই সরকারকে বিদায় দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শুরু করেছে। সকাল ১০টা ২০ মিনিটে খালেদা জিয়া রোডমার্চের উদ্দেশে তাঁর বাসভবন থেকে বের হন। এরপর তিনি গুলশানে চেয়ারপারসনের কার্যালয় হয়ে নয়াপল্টনে যান। সেখান থেকেই রোডমার্চ শুরু হয়। এদিকে রোডমার্চের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু পর্যন্ত এক দিকে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এর আগে সিলেট, উত্তরাঞ্চল ও খুলনা অভিমুখে একই দাবিতে রোডমার্চ করে চার দল।