গণতন্ত্র সুসংহত করতে আইনজীবীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে আরো প্রাতিষ্ঠানিকীকরণ ও সুসংহত করতে আইনজীবীদের ব্যাপক অবদান রাখার আহ্বান জানিয়েছেন।বাংলাদেশ বার কাউন্সিলের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি বলেন, ‘সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে গণতন্ত্র বিকশিত হয় না।’ বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নেতৃত্বে এ প্রতিনিধিদলে বারের সহসভাপতি আবদুল বাসেত মজুমদারও ছিলেন।রাষ্ট্রপতি জিল্লুর রহমান আশা প্রকাশ করেন, বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিতে আইনজীবীরা বাস্তব অবদান রাখবেন।আইনজীবীদের বার ও বেঞ্চের মধ্যে সেতুবন্ধ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিচারপ্রার্থীদের সাহস, আইনি পরামর্শসহ সার্বিক সহযোগিতা প্রদান আইনজীবীদের প্রধান দায়িত্ব।রাষ্ট্রপতি বলেন, ‘এসব দায়িত্ব পালনকালে আপনাদের মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে গরিব ও অসহায় বিচারপ্রার্থীদের আইনি পরামর্শ নিশ্চিত করতে হবে।’রাষ্ট্রপতি বলেন, বর্তমানে দেশে আইনজীবীর সংখ্যা বাড়লেও প্রাজ্ঞ আইনজীবীর সংখ্যা তুলনায় বাড়ছে না। তিনি বলেন, ‘অতীতে আমরা দেখেছি আইনজীবীরা আইন পেশার পাশাপাশি আইন প্রণয়নেও অবদান রেখেছেন।’ তিনি উলে¬খ করেন, ‘গণপরিষদ বা পার্লামেন্টে তাদের সর্বোচ্চ অংশগ্রহণ গণমুখী ও সুদূর প্রসারী আইন তৈরিতে অবদান রাখত।’নিরপেক্ষভাবে বলতে গেলে আজ সেই অবস্থার পরিবর্তন ঘটেছে উল্লেখ করে রাষ্ট্রপতি আইন পেশার পাশাপাশি জাতীয় জীবনে আরও অবদান রাখার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করতে বিজ্ঞ আইনজীবীদের আহ্বান জানান।সাক্ষাত্কালে প্রতিনিধিদল তাদের পেশাগত দায়িত্ব সুচারুরূপে সম্পাদনের জন্য রাষ্ট্রপতির কাছে কিছু দাবি উত্থাপন করেন। রাষ্ট্রপতি তাদের সর্বাত্মক সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন। বাসস।