গণতন্ত্রের পথে সঠিকভাবে এগোচ্ছে বাংলাদেশ: জার্মান সংসদীয় দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গণতান্ত্রিক বিকাশের ক্ষেত্রে সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ। তবে স্থানীয় সরকার পর্যায়ের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে কিছুটা দুর্বলতা রয়েছে। মানবাধিকার পরিস্থিতিতেও কিছু সমস্যা আছে। তাই এসব থেকে উত্তরণের জন্য দেশটিকে কাজ করতে হবে। জার্মান সংসদীয় দলের নেতা ইউরগেন ক্লিমকে আজ সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এসব কথা বলেন।সপ্তাহব্যাপী সফরে প্রতিনিধিদলটি ৭ এপ্রিল ঢাকা আসেন। সফরকালে এই প্রতিনিধিদল স্পিকার আবদুল হামিদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাত্ করেছে।