গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো বাধা দেবে না: সৈয়দ আশরাফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ও আইনগতভাবে আন্দোলন করলে সরকার কোনো বাধা দেবে না। তবে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে। আজ মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।গতকাল চট্টগ্রামে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনে প্রস্তুত থাকতে দলের নেতা-কর্মীদের আহ্বান জানানোর পর সৈয়দ আশরাফ আজ এ কথা বললেন।সংবাদ ব্রিফিংয়ে সৈয়দ আশরাফ বলেন, বিএনপিতে অনেক যুদ্ধাপরাধী আছে। বিএনপি চায় না, যুদ্ধাপরাধের বিচার হোক। যুদ্ধাপরাধীদের ব্যাপারে তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করতে খালেদা জিয়ার প্রতি আবারও আহ্বান জানান সৈয়দ আশরাফ।দুর্নীতির মামলাগুলো আগের মতোই চলবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন সৈয়দ আশরাফ।