গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্তের চেষ্টা বরদাশত করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা কখনোই বরদাশত করা হবে না। সম্প্রতি এ ধরনের একটি ঘৃণ্য প্রচেষ্টা সেনাবাহিনী নস্যাত্ করে দিয়েছে। এ জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ।টাঙ্গাইলের ঘাটাইলে আর্মি মেডিকেল কোরের (এএমসি) প্রশিক্ষণ কেন্দ্র এএমসি সেন্টার অ্যান্ড স্কুলকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রেসিডেন্ট জিল্লুর রহমান এ কথা বলেন।জিল্লুর রহমান বলেন, একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে। এ প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টা আমাদের কারও কাম্য নয়। এ ধরনের অপচেষ্টার ব্যাপারে সতর্ক থাকতে তিনি সেনাবাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানান। শহীদ সালাউদ্দিন সেনানিবাসে আয়োজিত এ অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মো. আব্দুল মোবিন, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমানসহ সাংসদ ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।