গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশে সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে অধিকতর শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সরকার জাতীয় সংসদকে সব রাজনৈতিক আলোচনা ও সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে আন্তরিক।আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেন ল্যামবার্টের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।প্রধানমন্ত্রী বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নতুন নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয় আইনে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন সফলভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু করেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের আমলে সবার অংশগ্রহণের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছপ্রক্রিয়ায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন ও জাতীয় সংসদের উপনির্বাচনসহ সব জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচন নিয়ে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের মানবাধিকার নিশ্চিত করতে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ইইউ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ইউরোপের দেশগুলোতে ২০০৯-১০ অর্থবছরে ৪ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। বাংলাদেশের বর্তমান বিদ্যুত্ উত্পাদন ক্ষমতার কথা উল্লেখ করে তিনি নবায়নযোগ্য জ্বালানিসহ দেশের জ্বালানি খাতে বিনিয়োগের মাধ্যমে ইইউভুক্ত দেশগুলোর অধিক সহায়তার আহ্বান জানান।শেখ হাসিনা ইইউ দেশগুলোর কাছে বাংলাদেশে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার জন্য ‘ক্লিন ডেভেলপমেন্ট ম্যাকানিজম’ (সিডিএম) সম্পর্কিত প্রকল্প তৈরি এবং গ্রিন টেকনোলজি চালু করতে প্রযুক্তিগত সহায়তারও আহ্বান জানান। প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ইইউর মধ্যে বিদ্যমান হূদ্যতাপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতে এই বন্ধন আরও সুদৃঢ় হবে।মিজ জেন ল্যামবার্ট সন্ত্রাস দমন, গণতন্ত্র শক্তিশালী করা এবং সামাজিক নিরাপত্তাবেষ্টনী সম্প্রসারণের মাধ্যমে জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়নের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা ও যোগাযোগ বাড়াতে বর্তমান সরকারে প্রয়াসেরও প্রশংসা করেন।অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লাহ ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস।