গণধর্ষণ শেষে হত্যার পর লাশ গাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যের ভাগলপুর জেলায় এক নারীকে গণধর্ষণের পর হত্যা করে তাঁর লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। গতকাল রোববার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।পুলিশ জানিয়েছে, গত শনিবার ৩২ বছর বয়সী ওই নারী নয়াদিল্লিগামী ব্রহ্মপুত্র মেইল ট্রেনের যাত্রী ছিলেন। ভাগলপুর জেলার বিক্রমশীলা ও কাহলগাঁও স্টেশনের মধ্যবর্তী স্থানে ওই নারী ট্রেন থেকে নামলে দুর্বৃত্তরা তাঁকে ধরে একটি আমবাগানে নিয়ে য়ায়। সেখানে ওই নারীকে গণধর্ষণের পর হত্যা করে তাঁর লাশ আমগাছে ঝুলিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।পুলিশ গতকাল রোববার ওই নারীর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ভাগলপুরের জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ভাগলপুর পুলিশের এএসপি মিনু কুমারি বার্তা সংস্থা পিটিআইকে জানান, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির বাসিন্দা ওই নারী তাঁর ছেলেকে নিয়ে কলকাতার আলিপুর থেকে দিল্লির উদ্দেশে ট্রেনে ওঠেন। কিন্তু অধিক ভিড় থাকায় ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে সহযাত্রীদের বাধার মুখে তিনি ট্রেনে থেকে যান। মিনু কুমারি আরও জানান, বিক্রমশীলা এবং কাহলগাঁও স্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেনের গতি কমে এলে ওই নারী আচমকা ট্রেন থেকে লাফ দেন। ট্রেন থেকে নামার পর একদল মদ্যপ ব্যক্তি তাঁকে ধরে পাশের আমবাগানে নিয়ে গণধর্ষণ ও হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে।