গণপরিবহনের অভাবে যাত্রীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আজ সোমবার গণপরিবহনের অভাবে অফিসমুখী মানুষ বিপাকে পড়েছেন।সকাল থেকে অফিসমুখী যাত্রীদের সড়কে দাঁড়িয়ে বিকল্প যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।যাত্রীদের অনেকেই রিকশা, ভ্যান, পিকআপে করে গন্তব্যে যাচ্ছেন। অনেকে আবার হেঁটেই রওনা দিয়েছেন।রাজধানীতে গতকাল রোববার হেফাজত-পুলিশ সংঘর্ষের সময় একজন পরিবহন শ্রমিক নিহত হন। এর প্রতিবাদে আজ রাজধানীতে দুপুর ১২টা পর্যন্ত বাস ধর্মঘট পালন করছেন বাস মালিক-শ্রমিকেরা।সহিংসতার আতঙ্কে প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য গাড়ির সংখ্যা সড়কে কম।