গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় পুলিশের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাতিলঝাপ এলাকায় গত শনিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে দেলোয়ার (৩৫) নামের একজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ মামলা করেছে। গতকাল রোববার রাতে করা ওই হত্যা মামলায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আজিজুর রহমান প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হত্যা মামলা করেছেন। মামলায় উপজেলার পাতিলঝাপ এলাকার অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।নবাবগঞ্জ উপজেলার পাতিলঝাপ এলাকায় গত শনিবার রাত তিনটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে দেলোয়ার নিহত হন। পুলিশের দাবি, তিনি আন্তজেলা ডাকাত দল দেলু বাহিনীর প্রধান ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।