গণপিটুনির ঘটনায় মামলা, আসামি ৫৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর গাঙচিলে গণপিটুনিতে সন্দেহভাজন পাঁচ জলদস্যু নিহত হওয়ার ঘটনায় ৫৫০ জন গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে। গাঙচিলের গ্রামপুলিশ ছবিরুল হক বাদী হয়ে গতকাল সোমবার রাতে কোম্পানীগঞ্জ থানায় এই মামলা করেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে জানান, মামলাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বিকেলে বামনী নদীতে চর গাঙচিলের একদল জেলে নৌকায় করে মাছ ধরার সময় আট থেকে ১০ জনের একদল দস্যু ওই নৌকায় হামলা চালায়। এ সময় জেলেদের চিত্কারে আশপাশের জেলে ও বাসিন্দারা গিয়ে পাঁচজনকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।