গণভবন থেকে মোনাজাতে শামিল প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার গণভবন থেকে টঙ্গির তুরাগ নদের তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেছেন। বাসসের খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা ও কর্মচারীরাও এই মোনাজাতে শামিল হন। তাঁর নিরাপত্তা নিশ্চিত করা ও জনগণের অসুবিধার কথা বিবেচনা করে শেখ হাসিনা গণভবন থেকে আখেরি মোনাজাতে শামিল হন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন।এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, রেলপথমন্ত্রী মুজিবুল হক, সাংসদ বেবী মওদুদ, সাংসদ লুৎফুন নাহার লাইলী, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান উপস্থিত ছিলেন।আখেরি মোনাজাতে দেশ এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি অগ্রগতি ও কল্যাণ কামনা করা হয়।