গণভবনে যুবকের অনুপ্রবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনের ভেতরে আজ শুক্রবার বিকেলে এক যুবক ঢুকে পড়েন। গণভবনের বেশ খানিকটা ভেতরে ঢোকার পর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনীর (এসএসএফ) সদস্যেরা তাঁকে আটকে ফেলেন। পরে তাঁকে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়।শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক আজিমউদ্দীন জানান, আতিকুল হক (৩০) নামের ওই যুবক মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।পুলিশ আরও জানায়, বিকেল চারটার দিকে ওই যুবককে ভেতরে দেখতে পেয়ে আটক করে এসএসএফ। তাঁর পরনে ছিল নোংরা, ছেঁড়া জামা-কাপড়। কয়েক স্তর নিরাপত্তা বেষ্টিত গণভবনে ওই যুবক কীভাবে, কোন ফটক দিয়ে ঢুকল—তা জানার চেষ্টা করছে পুলিশ।